প্রবল বন্যার কবলে ব্রাজিল

Brazil flood
ছবির ক্যাপশান, কাদামাটিতে আটকে যাওয়া গাড়ি (ফাইল চিত্র)
Published

দক্ষিণ পূর্ব ব্রাজিলে ব্যাপক বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে৻

তিনশোরও বেশি লোক হয় নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন৻

বিবিসি-র সংবাদদাতা হামফ্রি হক্সলি বলছেন, সাধারণত: সারা মাসে যতটা বৃষ্টি পড়ে, রিও ডি জ্যানেইরোর ৪০ মাইল উত্তরে একদিনেই ততটা বৃষ্টি হয়েছে৻

পাহাড়ের গাঁয়ে যেসব বাড়ি রয়েছে সেগুলো জলের তোড় আটকানোর জন্য যথেষ্ট নয়৻

জলের তোড়ে পাহাড়ের গাঁ বেয়ে টন টন লাল মাটি ধুঁয়ে গেছে৻ ‌

ক্ষতিগ্রস্ত একজন বলছিলেন, কিভাবে তিনি বাড়ির ভেতরে থাকা অবস্থায় তা আচমকা ভেসে গেছে৻

কতজন লোক এখনো নিখোঁজ সেব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই৻

ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারীরা নিজেরাই বিপন্ন হয়েছেন৻

ভূমিধসের ধাক্কায় অন্তত তিনটে দমকল ভেসে গেছে৻

ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে পৌছতে তাদের হিমশিম খেতে হচ্ছে৻ প্রবল বর্ষণ তাদের কাজে বাধা তৈরী করেছে৻

আশঙ্কা করা হচ্ছে, আরো অনেক পরিবার মাটি কাদার মধ্যে আটকে রয়েছেন, বিশেষ করে টেরেসোপোলিস শহরের কাছে পাহাড়ের গাঁয়ে যেসব বাড়ি রয়েছে সেখানে৻

ঐ অঞ্চলে জরুরী অবস্থা জারি জকরা হয়েছে, কর্তৃপক্ষ জলমগ্ন লোকেদের উদ্ধারে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে৻

এদিকে ব্রাজিলে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জাতীয় স্তরে জরুরি উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছে, তবে আগামীতে আরো বৃষ্টির আশঙ্কায় সেই পরিকল্পনা কতটা কার্যকর হতে পারে তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে৻