মস্কোতে হামলা, প্রচুর হতাহত

রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ততম বিমানবন্দর ডোমো-ডিয়ে-ডোভায় এক বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৻
বিস্ফোরণটি ঘটে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন এলাকার ব্যাগেজ হলে৻
একজন ব্রিটিশ প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে, বিস্ফোরণের সময় বিমানবন্দরের ব্যাগেজ হল আর অভিবাসন এলাকায় হাজার হাজার যাত্রী অপেক্ষা করছিলেন৻
রাশিয়ার প্রধান তদন্তকারী এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন, এবং স্থানীয় গণমাধ্যম বলছে এটা একটি আত্মঘাতী হামলা ছিলো৻
ডোমোডিয়েডোভা বিমানবন্দর মস্কোর কেন্দ্রস্থল থেকে ২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত৻
এই বিমানবন্দর দিয়ে প্রচুর বিদেশী পর্যটক এবং শ্রমিক যাতায়াত করেন৻

প্রেসিডেন্ট ডিমিট্রি মাডভিয়েডাফ সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন৻
তিনি ডোমো-ডিয়ে-ডোভা বিমানবন্দরে হামলায় নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করে বলেন যে, এই আক্রমণের পরিকল্পনা যারা করেছেন তাদের খুজে বের করে শাস্তি দেওয়া হবে৻
অনেক এ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৻ বিস্ফোরণের পর পুলিশ গোটা রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে, বিশেষ করে মস্কোর অন্যান্য বিমান বন্দরে৻
গত বছর মার্চ মাসে মস্কোর পাতাল রেইলওয়েতে দুজন মহিলা আত্মঘাতী বোমারু হামলা চালালে ৪০ জন নিহত আর ৮০ জন আহত হন৻
মহিলা দুজনই ছিলেন রাশিয়ার অশান্ত দাগেস্তান অঞ্চলের বাসিন্দা, এবং তারা পাতাল রেইলওয়ের সবচেয়ে ব্যস্ত সময়ে বিস্ফোরণগুলো ঘটান৻








