বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
Published
ঢাকায় আসন্ন ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বিক্রি করা শুরু হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে৻
বিভিন্ন ব্যাঙ্কের শাখার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই টিকিট বিক্রি করা হবে৻ তবে এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকিটের যে দাম রাখা হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের দাম তার চেয়ে অনেক বেশি হবে বলে জানা গেছে – সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত এর জন্য খরচ করতে হবে দর্শকদের৻
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি ও টিকিটের দাম নিয়ে বিবিসির শুভজ্যোতি ঘোষ কথা বলেছিলেন বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির পরিচালক আলী আহসান বাবুর সঙ্গে :