এলাকা দখলের লড়াই অব্যাহত

ছবির উৎস, AP
ক্ষমতার তুল্য মূল্য বিচারে লিবিয়ার কোন্ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন কার হাতে রয়েছে তা এখনো স্পষ্ট নয়৻
একদিকে, কর্ণেল গাদ্দাফির অনুগত বাহিনী যখন রাজধানী ত্রিপোলির পশ্চিমে অবস্থিত জাওয়াইয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জন্য লড়াই করছে তখনই বিদ্রোহীরা বলছেন, তারা সরকারি বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছেন৻
স্থানীয় সময় শনিবার ভোরে ব্যাপক লড়াইয়ের পরে একজন বিদ্রোহী নেতা বিবিসি-কে বলেছেন, তারা সরকারি বাহনীর ট্যাঙ্ক বহরকে শহর থেকে বের করে দিতে সক্ষম হয়েছেন৻
ঐ ঘটনায় বহু লোক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৻
শহরের একজন বাসিন্দা মোহাম্মেদ বিবিসি-কে বলেছেন, সরকার বিরোধীরা জাওয়াইয়ার রাস্তায় নানাভাবে তাদের উল্লাস প্রকাশ করেছেন৻
এদিকে, কর্ণেল গাদ্দাফির অনুগত বাহিনী যখন জাওয়াইয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে সক্ষম হয়নি বলেই মনে করা হচ্ছে, তখনই সরকার বিরোধীরা ত্রিপোলির পূর্বে রাস লানুফ বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়ে ওখানে কর্ণেল গাদ্তাফির অনুগত বাহিনীর থেকে কয়েক কদম এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে৻
তবে একজন সংবাদদাতা বলছেন, রাজধানী ত্রিপোলিতে কর্ণেল গাদ্দাফির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণ এখনো যথেষ্ট জোরালো বলে মনে করা হচ্ছে৻ দেশের অন্যত্র অবশ্য বিরোধীরা নিয়ন্ত্রণ কব্জা করতে বদ্ধপরিকর৻
এদিকে, বিদ্রোহীদের হাতে থাকা প্রধান শহর বেনগাজিতে একটি অস্ত্রাগারে এক বিষ্ফোরণে বহু লোক নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৻ একজন চিকিৎসক ড: মোতাজ এলসানাফজ বলেন, তারা কিভাবে হতাহতদের কাছে পৌছবেন তা তারা এখনো বুঝে উঠতে পারছেন না৻
ড: এলসানাফজ বলেন, যেখানে এই বিষ্ফোরণ হয়েছে সেখানে পৌছনো সহজ কাজ নয়৻পুরো জায়গা জুড়ে বিষ্ফোরণ হয়নি কয়েকটি জায়গায় হয়েছে, সেটাই সমস্যার মূল কারণ বলে তিনি মন্তব্য করেন৻
জনৈতিক আহত ব্যক্তি বিবিসি-কে বলেন, তিনি ওখানে থেকে ফেরার সময় এই বিষ্ফোরণ হয় এবং সব লন্ডভন্ড হয়ে পড়ে৻








