চেন্নাইর মাঠের দিকে তাকিয়ে বাংলাদেশ

Published

চেন্নাইতে ইংল্যান্ড আর ওয়েষ্ট ইন্ডিজের খেলার ফল কি দাঁড়ায় তা দেখতে আজ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশ দলের সমর্থকরা৻

ইংল্যান্ড যদি আজকের এই খেলায় হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপের কোয়ার্টার ফাইন্যালে যাওয়া নিশ্চিত হয়ে যাবে৻

যদি ইংল্যান্ড আজকের খেলায় জিতে, তাহলে শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ওপরই নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য৻

গ্রুপ বি থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইন্যালে খেলা নিশ্চিত করেছে একমাত্র দক্ষিণ আফ্রিকা৻ পাঁচ খেলায় আট পয়েন্ট নিয়ে তারা গ্রুপ বি‘র শীর্ষ স্থানে আছে৻

ভারত পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে৻ পাঁচ খেলায় ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে চতুর্থ স্থানে৻

ইংল্যান্ড আছে পঞ্চম স্থানে, তাদের সংগ্রহ পাঁচ খেলায় পাঁচ পয়েন্ট৻