হলুদের কত গুণ

ছবির উৎস, BBC World Service
রান্নার মশলায় যে হলুদ ব্যবহার করা হয় তার প্রধান উপাদান ব্যবহার করে বিস্ফোরক দ্রব্য সনাক্ত করা সম্ভব বলে বিজ্ঞানীরা বলছেন৻
আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বৈঠকে সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণাপত্র পেশ করা হয়েছে৻
হলুদের প্রধান উপাদান কারকিউমিনের মধ্যে যে এ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যান্সার-বিরোধী গুণাগুণ রয়েছে, বিজ্ঞানীরা ইতমধ্যে সে সম্পর্কে নিশ্চিত হয়েছেন৻
তারা বলছেন, কারকিউমিন ব্যবহার করে ট্রাই-নাইট্রো টলুইন বা টিএনটির মত বিস্ফোরক খুঁজে বার করা সম্ভব৻
বিস্ফোরক থেকে যে অনু বাতাসে ছড়িয়ে পড়ে, বিজ্ঞানীরা বলছেন, সেটি কারকিউমিনের সংষ্পর্শে এলে হলুদের রং-এ পরিবর্তন ঘটে৻
ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কপি প্রযুক্তি ব্যবহার করে এই পরিবর্তন সনাক্ত করা যায় বলে তারা বলছেন৻
এবিষয়ে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেট্স বিশ্ববিদ্যালয়ের গবেষক অভিষেক কুমার জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব অনুযায়ী সারা বিশ্বে ছয় থেকে সাত কোটি ভূমি মাইন ছড়ানো রয়েছে৻
এই মাইন সনাক্ত করা বেশ কঠিন কাজ, তিনি বলেন, একাজে সহজ এবং সস্তা উপায় হিসেবে হলুদের উপকরণটি ব্যবহার করা যেতে পারে৻








