আইভোরি কোস্ট: সংকট সমাধানের পথে

ছবির উৎস, Reuters
পশ্চিম আফ্রিকার দেশ আইভি কোস্টে ক্ষমতার লড়াই শেষ হতে চলেছে৻
প্রেসিডেন্ট লঁরা ব্যাগবো, যিনি গত বছর নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন, তার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হয়েছে৻ ফরাসী পররাষ্ট্রমন্ত্রী অ্যালা জুঁপে বলেছেন লরাঁ ব্যাগবোর দেশত্যাগের ব্যাপারে মীমাংসা আলোচনা চলছে৻ প্যারিসে মি. ওয়াত্তারার একজন মুখপাত্র আলী কাওলিবালি ফরাসী ওয়েবসাইট ফ্রান্স ইনফোকে বলেন যে মি বাগবো আত্মসমর্পন নিয়ে মীমাংসা করছেন৻
‘মিথ্যে প্রচার প্রচারণার কোনো প্রয়োজন নেই আর৻ মি ব্যাগবো আত্মসমর্পন নিয়ে কথাবার্তা বলছেন৻ কারন তিনি বুঝতে পেরেছেন তার পক্ষে আর ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়৻
জাতিসংঘের কর্মকর্তারা মি ব্যাগবোর অনুগত সৈন্যদের অস্ত্র সমর্পনের জন্য আহ্বান জানাচ্ছেন৻
আইভোরি কোস্টে সংঘর্ষের চিত্রটা খুব বেশি পরিষ্কার নয়৻ অস্ত্র বিরতির দাবী করার কিছুক্ষণ আগেও খবর আসছিলো যে রাজধানী আবিজঁয় তীব্র লড়াই চলছে৻ শহরের কেন্দ্রে ক্ষমতা ছাড়তে নারাজ লরা ব্যাগবোর বাড়ি ও টেলিভিশন স্টেশনের আশেপাশ থেকে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে৻
আলাসানে ওয়াত্তারা, আন্তর্জাতিকভাবে যাকে ডিসেম্বরের বিরোধপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মূখপাত্র দাবী করেছেন যে তাদের সৈন্যরা মি. ব্যাগবোর বাড়ি দখল করে নিয়েছে৻
তবে লরা ব্যাগবোর অবস্থানের বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি৻
আবিজঁর কয়েক কিলোমিটার দূর থেকে বিবিসির সংবাদদাতা এন্ড্রু হার্ডিং জানাচ্ছেন যে, তিনি শহরের পশ্চিম প্রান্তে, যেখানে মি. ওয়াত্তারার কয়েকশ সৈন্য অবস্থান করছে৻

ছবির উৎস, reuters
তিনি জানান, গতরাতের যুদ্ধের পর তাদের বেশিরভাগই বিশ্রাম নিচ্ছেন৻ আবার অনেকে রনাঙ্গনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে৻
সেখানে উর্ধতন এক সামরিক নেতা তাকে বলেছেন যে, রাজধানীতে মি. ব্যাগবোর বাড়ির পতন হয়নি৻ পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে যেখানে মি. ব্যাগবো ও তার পরিবার আশ্রয় নিয়েছে৻

ছবির উৎস, BBC World Service
কিন্তু প্যারিসে মি. ওয়াত্তারার মূখপাত্র ফ্রান্স ইনফো ওয়েবসাইটকে বলেছেন যে, মি. ব্যাগবো আত্মসমর্পনের জন্যে কথাবার্তা বলতে শুরু করেছেন৻
মি. ব্যাগবোর পররাষ্ট্রমন্ত্রীও দাবী করছেন দুপক্ষের মধ্যে অস্ত্রবিরতির সমঝোতা হয়েছে৻
কিন্তু আবিজঁর একজন বাশিন্দা বলছেন শহরের অবস্থা ভয়াবহ৻ আশেপাশে কোন খাবার নেই৻ কিছুই নাই৻
‘মনে হচ্ছে যে আমরা জেলখানায় আছি৻ খাবার দাবারের খুব দাম৻ আমাদের কোনো অর্থ নেই৻ শিশুদের অবস্থা খুবই খারাপ,‘ বলেন তিনি৻
জাতিসংঘ বলছে, বেসামরিক লোকজনকে রক্ষায় সংস্থার সেনারা হেলিকপ্টার থেকে লরা ব্যাগবোর বাড়ি ও তার অনুগত বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে৻ এই যুদ্ধে অংশ নিয়েছে ফরাসী সৈন্যরাও৻
শান্তিরক্ষী বাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা অ্যালা লো রয় বলছেন, জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে যাতে বেসামরিক লোকজনের জীবন রক্ষার কথা বলা হয়েছে৻ তিনি বলছেন, সম্প্রতি ব্যাগবোপন্থী সৈন্যদের ভারী অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে৻
‘গত তিন দিন আমাদের সদর দপ্তরেও অব্যাহতভাবে হামলা চালানো হয়েছে৻ আর জাতিসংঘের প্রস্তাবে বেসামরিক জনগণকে এ ধরনের হামলা থেকে রক্ষার জন্যে আমাদের ম্যান্ডেট দেওয়া হয়েছে,‘ বলেন শান্তিরক্ষী বাহিনীর প্রধান৻
সংবাদদাতারা জানাচ্ছেন রাজধানীতে টানা ৬ দিন ধরে এই যুদ্ধ চলেছে৻ আর এই লড়াইয়ের ভেতরে আটকা পড়েছে লাখ লাখ মানুষ৻ তবে এই অভিযানে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই জেনারেল বলছেন, আজকের মধ্যেই এই শহরের পতন হতে পারে৻

ছবির উৎস, Reuters (audio)
রাজধানীতে একজন বাশিন্দাও চাইছেন এই অবস্থার অবসান ঘটুক৻
‘যতো শীঘ্র ততো ভালো৻ আমরা ক্লান্ত হয়ে পড়েছি৻ জাতিসংঘ কোনো সাড়া দিচ্ছে না৻ সমাধানের জন্যে তাদের আরো কিছু করা উচিত,‘ বলেন আবিজঁর এই বাশিন্দা৻
জাতিসংঘ ও আলাসানে ওয়াত্তারার সৈন্যরা যখন একই সাথে মি. ব্যাগবোর ঘাটির ওপর হামলা করছে তখন পর্যবেক্ষকরা বলছেন যে আইভোরি কোস্টে প্রেসিডেন্টের দুই দাবীদারের মধ্যে গত কয়েক মাসের অচলাবস্থার প্রায় অবসান হতে চলেছে৻








