ব্যবসায় বিরোধ নিষ্পত্তির জন্যে শালিসি ব্যবস্থা

bd garments
Published
পড়ার সময়: ১ মিনিট

বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিরোধ নিস্পত্তির জন্য নতুন একটি ব্যবস্থা হিসেবে আরবিট্রেশন পদ্ধতি বা সালিশি ব্যবস্থা চালু করা হয়েছে৻

এই লক্ষ্যে আজ ঢাকায় উদ্বোধন করা হয়েছে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের৻

ব্যবসায়ীদের সংগঠনগুলো মিলে এই প্রথম এ ধরনের সেন্টার চালু করছে।

ব্যবসায়ী নেতারা বলেছেন, ব্যবসা বাণিজ্যে অনেক সময়ই আর্ন্তজাতিক চুক্তির ক্ষেত্রে বিরোধ দেখা দেয়, তখন তা নিস্পত্তির জন্য বিভিন্ন দেশে যেতে হয়। দেশের ভিতরেই তা নিস্পত্তির জন্য তারা এমন ব্যবস্থা নিচ্ছেন।

আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলছেন, ব্যাবসায়িক বিরোধগুলো সাধারণ আদালতে চলে গেলে সেগুলোর নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়৻ এবং তার ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়৻

তিনি বলেন যে এজন্যে বিদেশী ব্যবসায়ীদের বিশেষ অসুবিধা হয়ে থাকে৻

এজন্যে যেসব প্রযুক্তি প্রয়োজন এই সেন্টারে সেগুলো রাখা হবে যাতে বিদেশ থেকেও লোকেরা সাক্ষী দিতে পারে৻

সেন্টারের চেয়ারম্যান মি. রহমান জানান, যে কোনো পক্ষ থেকেই এখানে অভিযোগ আনা হতে পারে৻

তিনি জানান, বাংলাদেশ আরবিট্রেশন অ্যাক্ট ২০০১ অনুসারে এই সেন্টারের সিদ্ধান্ত আইন হিসেবে গৃহীত হবে৻

উভয়পক্ষই এই সিদ্ধান্তে মানতে বাধ্য থাকবেন৻

শালিসের জন্যে আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন মি. রহমান৻