ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

bangladesh bank
ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক
Published
পড়ার সময়: ১ মিনিট

বাংলাদেশের শেয়ারবাজারে সাস্প্রতিক কারসাজির সাথে দেশটির কোনো ব্যাংকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৻

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নজরুল হুদা বিবিসিকে বলেন, ব্যাংকগুলো যাতে শেয়ারবাজারে যথেচ্ছ বিনিয়োগ করতে না পারে, সেজন্যে আইনের সংশোধন করার কথাও ভাবা হচ্ছে৻

বহুল আলোচিত শেয়ার কেলেঙ্কারি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার তিনদিন পর বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এ কথা বলা হলো৻

ঢাকা থেকে বিবিসি বাংলার সংবাদদাতা আহরার হোসেনের প্রতিবেদন শুনুন এখানে>

দুদিন আগে অর্থমন্ত্রীর কাছে জমা দেয়া ওই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি, তবে এর যে বিবরণ বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে শেয়ারজাজারে কারসাজিতে জড়িত সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকার মধ্যে কিছু ব্যাংকের নামও রয়েছে৻ এ নিয়ে আজ বাংলাদেশ ব্যাংকে আলোচনা হয়েছে৻

তবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে এখনো তদন্ত প্রতিবেদনটি পায় নি৻