জামাত নেতাদের জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনালে জামাতের নেতারা
ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনালে জামাতের নেতারা
Published

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনাল জামাতে ইসলামী দলের চারজন শীর্ষ নেতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে৻

এই চারজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামান৻

উনিশশো একাত্তর সালে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আটক পাঁচজন নেতা জামিনের আবেদন করেছিলেন৻

তাঁদের মধ্যে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর আবেদন ট্রাইব্যূনাল বুধবার নাকচ করে দেয়৻

তবে অভিযুক্তরা যাতে কারাগারের ভেতরে বা বাইরে চিকিৎকসা পান, সে ব্যবস্থা করার জন্য ট্রাইব্যূনাল কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়৻

ট্রাইব্যূনাল জামাতের এই চারজন নেতাকে ডায়াবেটিসের জন্য বারডেম হাসপাতালে চিকিৎসা করার অনুমতি দেয়৻

বিচারপতি নাজিমুল হকের সভাপত্বিতে গঠিত বেঞ্চ পহেলা জুনের মধ্যে মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে রিপোর্ট জমা দেবার জন্য নির্দেশ দেয়৻