প্রথমবারের মত নির্বাচনে লড়ছেন সু চি

burma suu kyi
ছবির ক্যাপশান, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে সমর্থকদের দিকে হাত নাড়ছেন অং সাং সু চি
Published

অং সাং সুচি রেঙ্গুনে বুধবার মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁর শত শত সমর্থক নির্বাচন অফিসের বাইরে এবং রাস্তার দুধারে জড় হয়৻

রেঙ্গুন থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, এত মানুষ ভিড় করেছিল যে মিস সু চির গাড়ি ঠিকমত এগুতে পারছিল না৻

মানুষজন তার সাথে একটু কথা বলতে চাইছিল৻ কাছ থেকে দেখতে তাঁকে একনজর দেখতে চাইছিল৻

পহেলা এপ্রিলের উপনির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এন এল ডির নেতা অং সাং সুচি লড়ছেন রেঙ্গুনের দক্ষিণ-পশ্চিমে প্রায় অখ্যাত একটি উপশহর কাউমু আসনে৻

অনগ্রসর, দরিদ্র এই এলাকাটি ২০০৮ সালে সাইক্লোন নার্গিসের আঘাতে বিধ্বস্ত হয়েছিল৻

বিবিসির সংবাদদাতা সোয়ে উইন তান বলছেন মিস সু চি যে তাদের শহরকে তাঁর প্রথম নির্বাচনী এলাকা হিসেবে বিবেচনা করেছেন তার জন্য কাউমুর বাসিন্দারা খুবই উৎফুল্ল৻

মিস বলেছেন তিনি কাউমুকে তার নির্বাচনী এলাকা হিসেবে নিচ্ছেন কারণ এলাকাটি অনুন্নত, পিছিয়ে পড়া৻

সংবাদাদাতা বলেন, “দুদিন আগে এলাকায় গিয়ে দেখেছি মানুষজন অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটি অখ্যাত জায়গা থেকে মিস সু চি নির্বাচন করছেন৻ তারা ভাবছেন এই নির্বাচনের কারণে তাদের এই এলাকা এখন বিশ্বের মানচিত্রে জায়গা পেয়ে যাবে৻“

সু চি এই প্রথম কোন নির্বাচন করছেন

সংসদের এই উপনির্বাচনে মন্ত্রী-উপমন্ত্রীদের ছেড়ে দেয়া ৪৮ টি আসনে ভোট হবে৻ মিস সু চির দল এনএলডি ৪০ টি আসনে লড়ছে৻

১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জিতলেও তাদের জবরদস্তি করে ক্ষমতায় যেতে দেয়া হয়নি৻ তারপর গত বিশ বছরে এই প্রথম প্রথম তারা নির্বাচনে যাচ্ছে৻

আসন্ন এই নির্বাচনের গুরুত্ব নিয়ে সংবাদদাতা সোয়ে উইন তান বলছেন, “এই প্রথম মিস সু চি নির্বাচন লড়ছেন অর্থাৎ বার্মার রাজনৈতিক কর্মকান্ডে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছেন“৻

২০১০ সালের নির্বাচন এনএলডি বয়কট করেছিল কারণ দলের নেত্রী অং সাং সু চি তখনও গৃহবন্দী ছিলেন৻ তাছাড়া রাজবন্দীদের কারাগারে বসে নির্বাচন করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়৻

এখন সরকার সেই শর্ত উঠিয়ে নিয়েছে৻

সরকারের জন্য পরীক্ষা

সাম্প্রতিক মাসগুলোতে বার্মায় গুরুত্বপূর্ন কিছু রাজনৈতিক সংস্কার হয়েছে৻

দেশের অত্যন্ত সুপরিচিত ভিন্নমতালম্বি ৮০‘র দশকের ছাত্র নেতা মিন কো নাইং সহ অনেক রাজবন্দিকে মুক্তি দেয়া হয়েছে কদিন আগেই৻ দুটো সশস্ত্র বিদ্রোহী সংগঠনের সাথে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে৻

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এজন্য বার্মার সরকারের প্রশংসা করেছে৻ রাজনৈতিক সংস্কারে অরো অগ্রগতির শর্তে পশ্চিমা নিষেধাজ্ঞা ওঠানোর ইঙ্গিত দেয়া হচ্ছে৻

বিবিসির সংবাদাতা ৠাচেল হারভে বলছেন, ফলে নিজেদের বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আসন্ন এই উপ-নির্বাচন বার্মার সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সন্দেহ নেই৻