সিরিয়ায় গণভোট হবে ২৬ ফেব্রুয়ারি

syria
ছবির ক্যাপশান, হমসে তেল শোধনাগারে বিস্ফোরণ
Published

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাশার আসাদ সেদেশের নতুন খসড়া সংবিধানের ওপর একটি গণভোট করার তারিখ ঠিক করেছেন৻

রাষ্ট্রীয় টিভির ঘোষণা অনুযায়ী আগামি ২৬শে ফেব্রুয়ারি ওই গণভোট হবে৻

তবে দেশটির বিরোধীদল এটা স্পষ্ট করে দিয়েছে যে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর যতদিন সহিংস আক্রমণ চলতে থাকবে - ততদিন তারা সরকারের কোন রাজনৈতিক উদ্যোগ মেনে নেবে না৻

বিবিসির একজন সংবাদদাতা বলছেন, দেশটিতে এমন গোলযোগ চলতে থাকার মধ্যে কিভাবে একটা গণভোট করা যাবে তা বোঝা সত্যিই দুরুহ৻

সরকারবিরোধী কর্মীরা বলছে, হামা শহরে সরকারি বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে৻ অন্যদিকে সিরিয়ান টিভি খবর দিয়েছে যে একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে৻

টিভিতে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে যে হমস শহরে একটি তেল শোধনাগারের কাছের এলাকা থেকে আকাশে ধোঁয়ার কুন্ডলী উঠছে৻