আবুল হোসেন প্রকৃত দেশপ্রেমিক: হাসিনা

Hasina
ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে লন্ডনে রয়েছেন।
Published

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পদত্যাগকারী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রসংশা করে বলেছেন তিনি দেশের স্বার্থেই মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন।

বুধবার রাতে লন্ডনে স্থানীয় বাংলা পত্রিকার সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ের সময় তিনি মি. হোসেনকে প্রকৃত দেশপ্রেমিক বলে অভিহিত করেন।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি সংক্রান্ত বিশ্বব্যাংকের অভিযোগের পটভূমিতে মি. হোসেন সোমবার পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জানান, পদ্মা সেতু নির্মাণের কাজে সরকার এরই মধ্যে ১৫০০ কোটি টাকা ব্যয় করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাংক ঋণ দিক আর না দিক সরকার পদ্মা সেতু নির্মাণের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেবে।

লন্ডন অলিম্পিকস ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে রয়েছেন।