৬০ বছর আগে এভারেস্ট শৃঙ্গ বিজয়

সর্বশেষ আপডেট বুধবার, 29 মে, 2013 16:00 GMT 22:00 বাংলাদেশ সময়

এভারেস্ট শৃঙ্গ বিজয়ের ৬০তম বার্ষিকী

  • চূড়ায় পৌঁছে হাসিমুখে তেনজিং এবং হিলারি
    বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে প্রথম ওঠেন সার এডমান্ড হিলারি ও শেরপা তেনজিং নরগে ২৯শে মে ১৯৫৩ সালে।
  • তেনজিং এবং হিলারি ২৭৩০০ ফুট উচ্চতায় দক্ষিণ পূর্ব দিক দিয়ে উঠছেন
    পর্বতের দক্ষিণ মুখ দিয়ে কঠিন এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন এই দুই পর্বতারোহী স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায়।
  • এভারেস্ট শৃঙ্গে তেনজিং নরগে
    হিলারি পর্বত শিখর থেকে ছবি তোলেন কিছু দৃশ্যের এবং শেরপা তেনজিং-এর পতাকা আন্দোলনের। তিনি ব্রিটেন, নেপাল, জাতিসংঘ এবং ভারতের পতাকা ওড়ান।
  • তেনজিং ও হিলারি বিজয় আনন্দে পান করছেন
    বৌদ্ধ ধর্ম অনুযায়ী ঈশ্বরের প্রসাদ হিসাবে কিছু লজেন্সটফি এবং বিস্কিট বরফে পুঁতে দেন তেনজিং।
  • দুই পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গে থাকেন ১৫ মিনিট কারণ তাদের কাছে অক্সিজেন সরবরাহ ছিল খুবই কম।
  • এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে
    তাদের সঙ্গের বেশিরভাগ সরঞ্জাম ছিল নতুন এবং পরীক্ষামূলক। হিলারি এবং তেনজিং চূড়ায় পৌঁছনর দুদিন আগে আরেকটি দল শৃঙ্গের ১০০ মিটারের মধ্যে পৌঁছে যায়। কিন্তু তাদের অক্সিজেন ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় তাদের ফিরে যেতে হয়।
  • নয়েস এবং শেরপা কুলিরা
    দুই পর্বতারোহী তাদের আরোহন শুরু করেন ১২ই এপ্রিল। তাদের শৃঙ্গ বিজয়ের খবর ঘোষণা করা হয় দোসরা জুন যেটি ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের দিন।
  • বরফে শেরপারা
    অভিযাত্রীরা বেস ক্যাম্পের মধ্যে সংযোগের জন্য রেডিও মাস্তুল বসান। এর ফলে ওয়াকি টকির মাধ্যমে তারা ক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগ রাখতেন, এমনকী রানীর অভিষেকের সম্প্রচারও তারা শুনেছিলেন।
  • অভিষেক অনুষ্ঠানের খবর শুনছেন
    তাঁবুর ভেতরে রেডিওতে তারা রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানের খবর শোনেন।
  • একটি ক্যাম্প
    পর্বতারোহী দলগুলোকে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য এভারেস্টে সাতটি তাঁবু তৈরি করা হয়।
  • রসদ নিয়ে শেরপার দল যাচ্ছে বেস ক্যাম্পে
    বেস ক্যাম্পের জন্য প্রয়োজনীয় রসদ বহন করতেন শেরপাদের দল। ছবির ডানদিকে দেখা যাচ্ছে লোহ্‌ লা- খুম্বু হিমবাহের মধ্যে গিরিখাদ এবং অন্যদিকে তিব্বত। লোহ্‌ লা-র ঢাল দেখলে মনে হয় সে পথ দিয়ে আরোহন বেশ সহজ, কিন্তু সেখানে পর্বতচূড়া থেকে অনবরত বরফ ধস আরোহনের জন্য একটা বড় সমস্যা।
  • ১৯৫৩ সালের এভারেস্ট অভিযাত্রী দল : ফটো আলফ্রেড গ্রেগরি
    অভিযাত্রী দলগুলোর সঙ্গে রসদ নিয়ে যায় কয়েকশ কুলি- দলগুলোর জন্য দিক নির্দেশনাও ছিল তাদের কাজ। পেছনের সারিতে: (বাঁদিক থেকে)- স্টোবার্ট, দাওয়া তেনজিং, এভানস্‌, উইলি, হিলারি, হান্ট, তেনজিং, লো, ওয়ার্ড, বোর্দিলন, ব্যান্ড, পাগ, গ্রেগরি, নয়েস।
  • হিলারি একটি মইএর সেতু পার হচ্ছেন
    ১৯৫৩ সালে ব্রিটিশ মাউন্ট এভারেস্ট অভিযানটি ছিল এভারেস্ট চূড়ায় ওঠার জন্য ব্রিটিশ পর্বতারোহনের প্রথম প্রয়াস এবং প্রথম অভিযান যেটি সফল হতে পারে এমন নিশ্চয়তা ছিল।
  • এই অভিযাত্রী দলে নেতৃত্ব দেন কর্নেল জন হান্ট। এটির আয়োজন এবং অর্থায়নের দায়িত্ব নেয় যৌথ হিমালয়ান কমিটি। সব ছবি: রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি ও আইবিজির সৌজন্যে প্রাপ্ত।

Multimedia

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻