জি-৮ সম্মেলনের এজেন্ডার শীর্ষে সিরিয়া সংকট

প্রেসিডেন্ট ওবামা সপরিবারে জি-৮ সম্মেলনে যোগ দিতে উত্তর আয়ারল্যান্ডে এসে হাজির হয়েছেন।
ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ওবামা সপরিবারে জি-৮ সম্মেলনে যোগ দিতে উত্তর আয়ারল্যান্ডে এসে হাজির হয়েছেন।
Published

সিরিয়ার সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে জি-৮ ধনী দেশগুলোর জোটের নেতারা উত্তর আয়ারল্যান্ডে শীর্ষ এক সম্মেলন করছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলছেন, দু’দিনের এই সম্মেলন এই সংকট সমাধানের আলোচনায় ইতিবাচক গতি বয়ে আনতে পারে।

সিরিয়ার সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইওরোপীয় দেশগুলোর অবস্থানে ব্যবধান রয়েছে।

তারপরও মি. ক্যামরেন বলছেন, কিছু কিছু বিষয়ে মতৈক্য রয়েছে এবং সিরিয়ার শান্তি প্রক্রিয়ার প্রয়োজনীয়তার দিকটি সবার ভেবে দেখা উচিত।

মস্কোর কর্তৃপক্ষ সিরিয়ার সরকারকে সমর্থন করছে।

সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার বিরুদ্ধে রুশ সরকার গত রোববার কঠোরভাবে হঁশিয়ার করে দিয়েছে।