ভারতে বন্যা: ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু

india floods
Published

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ব্যাপক বন্যায় আক্রান্ত এলাকাগুলোয় দুর্গত লোকদের জন্য এক বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এই বন্যায় এখন পর্যন্ত দেড়শ লোকের মৃত্যু হয়েছে এবং প্লাবিত এলাকাগুলোয় ষাট হাজার লোক আটকা পড়েছে বলে কর্মকর্তারা বলছেন।

আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

বন্যার ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে।

রাজ্যের মন্ত্রী বিজয় বহুগুণা এিই দুর্যোগকে 'হিমালয়ের সুনামি' বলে আখ্যায়িত করেছেন।

হিন্দুদের পবিত্র শহর কেদারনাথে আগত হাজার হাজার তীর্থযাত্রী এবং পর্যটক আটকা পড়েছেন।

এদের মধ্যে অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মি. বহুগুণা আশংকা প্রকাশ করেন যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।