আগাম ভোটের দিনে ব্যাংককে সহিংসতা, নিহত ১

ছবির উৎস, Reuters
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার-সমর্থকদের সাথে বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় সরকারবিরোধী আন্দোলনের একজন নেতা গুলিতে নিহত হয়েছেন।
ট্রাকের ওপর দাঁড়িয়ে সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই বিরোধী নেতা সুথিন তারাতিন গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান।
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে ব্যাঙ্ককের আরো অনেক জায়গাতেই রোববার, যেখানে আগাম ভোটগ্রহণ চলছিলো, সেখানে সংঘর্ষ হয়েছে।
সকালে সরকারবিরোধী কর্মীরা অনেকগুলো ভোটকেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং ভোটারদের প্রবেশে বাধা দান করে।
ব্যাংককের মোট ৫০টি ভোটকেন্দ্রের মধ্যে আটটিতে ভোট হতে পারেনি।
তবে সরকার বলেছ দেশের অন্যত্র স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে।
সরকার-বিরোধীরা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতের পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছে।




