ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ায় সাপে কুমিরে দীর্ঘ লড়াইয়ে জয়ী হয়েছে সাপ। কুস্তি করে, কুমিরকে চেপে ধরে, পরে গিলে খেয়েছে সাপটি। উত্তর কুইন্সল্যান্ডে মাউন্ট ইসা পাহাড়ের কাছে মুন্দারা হ্রদে রোববার দোসরা মার্চ এই লড়াইয়ের ছবি ক্যামেরাবন্দী করেন স্থানীয় বাসিন্দারা।
ছবির ক্যাপশান, দশ ফুট লম্বা এই সাপ, যেটি পাইথন বলে ধারণা করা হচ্ছে, কুমিরটিকে আষ্টেপৃষ্ঠে জাপ্টে ধরে এবং দুই প্রাণীর এই লড়াই চলে হ্রদের জলে। এরপর কুমিরটি মরে গেলে সাপ তাকে ডাঙ্গায় তুলে এনে খায়।
ছবির ক্যাপশান, এলাকার স্থানীয় বাসিন্দা, এক লেখক, টিফানি কর্লিস এই লড়াই দেখেন এবং ছবিগুলো তোলেন। বিবিসিকে তিনি বলেন ''একটা বিস্ময়কর লড়াই। লড়াই করতে করতে সাপটা কুমিরকে পেঁচিয়ে ধরল - কুমিরটা যাতে নড়তে না পারে তার জন্য নিজের শরীর দিয়ে কুমিরের পাদুটো শক্ত করে পেঁচিয়ে ফেলল। কুমিরটা দম বন্ধ হয়ে মরে গেলে প্যাঁচ খুলে সাপটা উঠে এল ডাঙ্গায় এবং কুমিরকে খেতে শুরু করল। আগে মাথা -পরে দেহ।''
ছবির ক্যাপশান, মিস্ কর্লিস বলছেন কুমিরটাকে খেতে সাপের সময় লেগেছিল প্রায় ১৫ মিনিট। তিনি বলেন ''খাওয়া শেষ করার পর মনে হচ্ছিল সাপটার ভীষণ পেট ভরে গেছে।''
ছবির ক্যাপশান, আস্ত কুমির খাওয়ার পর হ্রদের পাড়ে বিশ্রাম নিচ্ছে পাইথন। মিস কর্লিস বললেন, ''সাপটা যে এরপর কোথায় গেল আমি জানি না। আমরা সেখান থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ মনে করেছিলাম।''