ম্যানইউ ম্যানেজার ডেভিড ময়েস বরখাস্ত

ম্যানইউ ম্যানেজার ডেভিড ময়েস বরখাস্ত
ছবির ক্যাপশান, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ম্যানইউয়ের দায়িত্ব নেন ডেভিড ময়েস
Published

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ডেভিড ময়েসকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ইংল্যান্ডের এই জনপ্রিয় দলের দায়িত্ব নেয়ার মাত্র ১০ মাসের মধ্যে চাকরি হারালেন তিনি।

২৬ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকার পর গত গ্রীষ্মে অবসরে যান ফার্গুসন, এরপর ম্যান ইউয়ের ম্যানেজারের দায়িত্ব নেন ৫০ বছর বয়সী ডেভিড ময়েস।

এভারটন ছেড়ে ছয় বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লীগের এই দলে এসেছিলেন তিনি।

কিন্তু তিনি দায়িত্ব নেয়ার পর দলটিকে তেমন কোন সাফল্যই এনে দিতে পারেননি মি: ময়েস।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ ডেভিড ময়েসের বরখাস্তের কথা জানায়। তবে মি: ময়েস সততার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেছে ক্লাবটি।