বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক
ছবির ক্যাপশান, বালাদেশের নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক [ফাইল ফটো]
Published

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হতে যাচ্ছেন হিথ স্ট্রিক। আজ সোমবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ও ফাস্ট বোলারের সঙ্গে বিসিবি দুই বছরের চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে মোট ৪৫০ দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলারদের সঙ্গে মি: স্ট্রিক কাজ করবেন বলে জানিয়েছে বিসিবি।

জুনের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে আসবেন এবং নতুন কোচ হাতুরাসিঙ্গের সাথে কাজ করবেন।

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলেছেন ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে।

টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

২০০৯ সালে স্টিক জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আগামী মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ওয়ানডে সিরিজের আগেই হিথ স্ট্রিক বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।