থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

Published

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, থাইল্যান্ডে এক জঙ্গলে বন্দীদশা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ব্যাপারে তারা থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। এদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। তিনি আরও জানান, যে ১৩২ জনকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ১২২ জনই বাংলাদেশি বলে থাই কর্তৃপক্ষ একটা প্রাথমিক ধারণা দিয়েছেন। বিবিসি বাংলার পুলক গুপ্ত বিষয়টি নিয়ে কথা বলেছেন শহীদুল হকের সঙ্গে, শুনুন তাঁর সাক্ষাৎকার: