জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ

বিবিসি
ছবির ক্যাপশান, স্টেডিয়ামে দর্শকদের একাংশ
Published

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল ৩ উইকেটে জিতেছে।

আজ সোমবার তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

ফলে প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়ায় প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান।

তবে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে কোনো রান না তুলে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতে বিপর্যয়ের মুখে পড়েছিল।

bbc
ছবির ক্যাপশান, জিম্বাবুয়েকে হারিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল

তবে ৮২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর তাইজুল ইসলামের অপরাজিত ১৫ রান শেষ পর্যন্ত এই জয়ে গুরুত্বপূর্ণই বিবেচিত হচ্ছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম কোনো টেস্ট জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের পঞ্চম জয়। আর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়।

২০১৩ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ টেস্ট জয়টি বাংলাদেশ তুলেছিল জিম্বাবুয়ের মাটিতেই।