কৃষ্ণসাগরে নৌকা ডুবে ২৪ জন নিহত

Published

ইস্তান্বুলের কাছে কৃষ্ণসাগরে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন মারা গেছে।

উদ্ধারকর্মীরা সেখানে এখন উদ্ধার নৌযান এবং হেলিকপ্টারে টহল দিচ্ছে নিখোঁজদের উদ্ধারের জন্য।

সোমবার বসফোরাস প্রণালীর কাছে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় চল্লিশ জনের মতো মানুষ ছিল। এদের মধ্যে অনেকে শিশু।

এদের মধ্যে কোন কোন দেশের নাগরিক আছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অনেকেই সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিল।

বিবিসির এক সংবাদদাতা জানান, যেসব অভিবাসী ইউরোপে যেতে চায়, তাদের অনেকেই তুরস্ক হয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে।

ডুবে যাওয়া নৌকাটি রুমানিয়ায় যাওয়ার চেষ্টা করছিল বলে জল্পনা রয়েছে।