মালয়েশিয়ায় পাচারের সময় ছয়শো জনকে আটক

সমূদ্রপথে থাইল্যান্ডে পাচার হওয়া এই বাংলাদেশিদের উদ্ধার করা হয় কিছুদিন আগে
ছবির ক্যাপশান, সমূদ্রপথে থাইল্যান্ডে পাচার হওয়া এই বাংলাদেশিদের উদ্ধার করা হয় কিছুদিন আগে
    • Author, শাকিল বিন মুশতাক
    • Role, বিবিসি বাংলা
  • Published

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আজ বঙ্গোপসাগর থেকে ছয়শোরও বেশি যাত্রীসহ একটি জাহাজ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইকরামুল হক বিবিসিকে জানিয়েছেন, সকালে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনস দ্বীপ থেকে ১৩৫ নটিক্যাল মাইল দূরে ওই জাহাজটি আটক করে নৌবাহিনীর জাহাজ দূর্জয়।

জাহাজটিতে নারী এবং শিশুসহ ছয়শোরও বেশি যাত্রী ছিল।

তাঁদের এখন সেন্টমার্টিনস দ্বীপের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হচ্ছে।

আটক যাত্রীদের ভেতর বাংলাদেশী থাকলেও মিয়ানমারের কোন নাগরিক রয়েছেন কিনা তা নিশ্চত নয় বলেও জানান তিনি।