শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

Published
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আহত হয়েছেন অন্তত সাতজন।
এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।




