জিহাদি হামলা: দেশে দেশে

ছবির উৎস, Getty
বিশ্বব্যাপী জিহাদী হামলার ওপর বিবিসির সমীক্ষায় জানা যাচ্ছে, নভেম্বর মাসে প্রতিঘণ্টায় একটি হামলা আর সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ইরাকে। দেশটিতে ২৩৩টি হামলায় ১৭৭০জন নিহত হয়েছেন।
ইসলামিক স্টেটের হামলায় ইরাক আর সিরিয়া জুড়ে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। তাদের হামলায় নভেম্বর মাসে মারা গেছেন ২২০০ ব্যক্তি।
আর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। সেখানে শুধুমাত্র বোকো হারামের হামলায় ৭৮৬ নিহত হয়েছে।
আফগানিস্তানে মারা গেছে ৭৮২ জন।
বিবিসির সমীক্ষায় আরো বলা হয়েছে, নভেম্বর মাসে ১৪টি দেশে ১৮৬৯জন নিরাপত্তাও কর্মী নিহত হন।
নিহতদের মধ্যে ৯৩৫জন জিহাদীও রয়েছেন, যাদের ৩৮জনই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে মারা গেছেন।
এই আত্মঘাতী হামলাগুলোয় ৬৫০জন প্রাণ হারিয়েছেন।
ছোটবড় নানা হামলা হলেও, বোমা হামলায় মৃত্যুর সংখ্যাই সবচেয়ে বেশি।
নভেম্বর মাসে ৫০জনের শিরশ্ছেদ করেছে জিহাদিরা।








