নারী নির্যাতন জামিন চাইলেন ক্রিকেটার রুবেল

মো. রুবেল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ছবির ক্যাপশান, মো. রুবেল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
Published

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মো. রুবেল হোসেন তার বিরুদ্ধে আনা নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।

সংবাদদাতারা জানাচ্ছেন, সোমবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চে রুবেলের পক্ষে জামিনের আবেদন জানানো হয়।

গত ১৩ই ডিসেম্বর চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপি রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় ঐ মামলাটি দায়ের করেন।

মিরপুর মডেল থানার পুলিশ বলছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়।

তবে রুবেল তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

তার জামিনের আবেদনটি গৃহীত হলে আদালতে সোমবার মামলাটির শুনানি হতে পারে।