ট্রলার ডুবির ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার

coxesbazar
ছবির ক্যাপশান, ট্রলার ডুবিতে এপর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার
Published

বাংলাদেশে চট্টগ্রামের কুতুবদিয়ায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের সাতজনের মৃতদেহ আজ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় এই ট্রলার ডুবির ঘটনায় ৪৩জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে একশ’র বেশি যাত্রী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যাণেলে ট্রলারটি ডুবে গিয়েছিলে।

এরপর গতকালই ৪৩জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

কোস্টগার্ডের কর্মকর্তারা প্রথমে আটজনের মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছিলেন। পরে তারা নিশ্চিত করেছেন, আজ ট্রলারটিকে শণাক্ত করে এর ভিতর থেকে সাতজনের মৃতদেহ পাওয়া গেছে।

ট্রলারটিকে গভীর সমুদ্র থেকে তীরে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এখন কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন।

তবে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন।