হরতালের দিন এসএসসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

ছবির উৎস, focus bangla
Published
বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের সমাপনি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা হরতালের দিন নেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার দুপুর ১২ টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
বর্তমান পরিস্থিতিকে 'অমানবিক' হিসেবে বর্ণনা করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
রোববার ভোর ৬ টা থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৭২ ঘন্টার হরতাল আহ্বানের পর এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
২রা ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী শুক্রবার সকাল ৯ টা থেকে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সময়সূচি অনুযায়ী এসএসসির প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৪ঠা ফেব্রুয়ারি।




