যেখানে আইএস সেখানেই যুদ্ধ: জর্ডান

নিহত পাইলট মুয়াথ আল-কাসাসবেহর স্ত্রী সহ একদল বিক্ষোভকারী নিহত মি. আল-কাসাসবেহর পোস্টার প্রদর্শন করছেন যার নিচে লেখা 'আমরা সবাই মুয়াথ'।
ছবির ক্যাপশান, নিহত পাইলট মুয়াথ আল-কাসাসবেহর স্ত্রী সহ একদল বিক্ষোভকারী নিহত মি. আল-কাসাসবেহর পোস্টার প্রদর্শন করছেন যার নিচে লেখা 'আমরা সবাই মুয়াথ'।
Published

পাইলট মুয়াথ আল-কাসাসবেহকে আইএস জঙ্গিরা পুড়িয়ে হত্যার জবাবে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে জর্ডান।

দেশটির প্রথম সারির সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বাদশা আবদুল্লাহ বলেছেন, আইএসের সদস্য যেখানেই থাকবে সেখানেই যুদ্ধ করা হবে।

মুয়াথ আল-কাসাসবেহর রক্তকে বৃথা যেতে দেবেন না বলেও তিনি উল্লেখ করেন।

জর্ডানের এই তৎপরতায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি।

এর আগে পাইলটের মৃত্যুর ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে দুইজন সাজাপ্রাপ্ত জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদিকে মার্কিন একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে ডিসেম্বরে ইসলামিকে স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন যে কোয়ালিশন বাহিনী গঠন করা হয়েছিল সেখান থেকে নিজেদের সম্পৃক্তরা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মি. আল-কাসাসবেহ আইএস জঙ্গিদের হাতে ধরা পরবার পর এই সিদ্ধান্ত জানায় দেশটি।