ঢাকায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

ছবির উৎস, unk
Published
বাংলাদেশের ঢাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটলেও, এখনো নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, সেনপাড়া পবর্তা এলাকায় পুলিশের গাড়ি লক্ষ করে পেট্রল বোমা ছোড়া হলে, পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ওই হামলাকারী নিহত হয়।
বুধবারই যাত্রাবাড়ীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত হয়েছে, যারা নাশকতার সাথে জড়িত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ওই দুজনেরও পরিচয় এখনো জানা যায়নি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ শুরু হওয়ার পর গত একমাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সারাদেশে কমপক্ষে পনেরোজন নিহত হয়েছে।




