শেষ মুহুর্তের গোলে ফাইনালে হারলো বাংলাদেশ

ছবির উৎস, focusbangla
Published
ঢাকায় আজ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের ফাইনালে মালয়েশিয়া ৩-২ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতেছে।
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় প্রায় শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা ছিল, কিন্তু ইনজুরি টাইমে তৃতীয় গোল করে জিতে যায় মালয়েশিয়া।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়েছিল।

ছবির উৎস, focusbangla
বাংলাদেশ প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়লেও পরে দুটি গোল করে দারুণভাবে খেলায় ফিরে আসে।
বঙ্গবন্ধু গোল্ড কাপে এই প্রথমবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এই প্রথমবার টুর্নামেন্টটির ফাইনাল ওঠে বাংলাদেশ।
শুধু তাই নয়, গত এক দশকে এই প্রথম কোন বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলছে বাংলাদেশ।




