গ্র্যামি আওয়ার্ড: স্যাম স্মিথের চার পুরষ্কার

ছবির উৎস, AFP
ব্রিটেনের স্যাম স্মিথ সংগীতের অন্যতম সেরা পুরষ্কার গ্র্যামি এওয়ার্ডের চারটি পুরষ্কার একাই জিতে নিয়েছেন।
বছরের সেরা সংগীত ও সেরা নুতন শিল্পীর পুরষ্কার ছাড়াও তাঁর ঝুলিতে এসেছে 'রেকর্ড অব দ্যা ইয়ার' ও 'বেস্ট পপ ভোকাল অ্যালবামের' পুরষ্কার।
একক শিল্লী হিসেবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে দশ লাখ অ্যালবাম বিক্রি হওয়ার জন্যও তাকে পুরষ্কার দেয়া হলো ।

ছবির উৎস, AP
এছাড়া ফ্যারেল উইলিয়ামস, বিয়নসে নোলস এবং রোজ্যান ক্যাশ একটি করে পুরস্কার জিতেছেন।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গত রাতে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
বছরের সেরা অ্যালবামের পুরষ্কারসহ দুটো পুরষ্কার জিতেছেন বেক।

ছবির উৎস, AP
ব্রিটিশ পুরষ্কার জয়ীদের মধ্যে আরও রয়েছেন জেস গ্লাইন, অ্যাপেক্স টোয়াইন ও ক্লিন ব্যান্ডিট।
ম্যাডোনা, কেটি প্যারি, রিহানা, স্যার পল ম্যাকার্টনি সহ বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে গেয়েছেন কিন্তু রাতটা ছিল আসলে স্যাম স্মিথের।
অভিষেক অ্যালবাম “ইন দ্যা লোনলি আওয়ার” রিলিজ পাওয়ার মাত্র নয় মাসের মধ্যে স্মিথ পপ সঙ্গীতের বড় তারকাদের মধ্যে তার নাম লিখিয়ে ফেললেন।








