পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

ind pak
ছবির ক্যাপশান, স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তানের সমর্থকদের একাংশ
Published

বিশ্বকাপের বহু-প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

এ্যাডিলেডের এই ম্যাচটি ঘিরে দর্শকদের উত্তেজনার কমতি নেই। পুরো স্টেডিয়াম কানায়-কানায় পূর্ণ।

এখনো পর্যন্ত বিশ্বকাপের কোন ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক বলছেন, এখনই ইতিহাস পরিবর্তনের সময়। তার মতে, পাকিস্তানের বর্তমান দলটি ভারতীয় দলের তুলনায় ভালো।

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলছেন, মুখে সাধারণ ম্যাচ বললেও তারা জানেন তাদের ভক্তরা এই বিশ্বকাপ থেকে অন্তত এই ম্যাচে জয় চাইছেন।

টসে জিতে ভারতের পক্ষে প্রথমে ব্যাট করতে নেমেছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।