অস্কারে সেরা চলচ্চিত্র বার্ডম্যান, তবে বেশি পুরষ্কার পেয়েছে 'দ্যা গ্রান্ড বুদাপেস্ট হোটেল' সিনেমা

অভিনেত্রী জুলিয়েন মুর
ছবির ক্যাপশান, অভিনেত্রী জুলিয়েন মুর
Published

আমেরিকান মোশন পিকচার অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার দেয়া হলো যথারীতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই।

অস্কারের এ ৮৭তম পর্বে ব্রিটেনের এডি রেডমেইনে ‘দ্যা থিওরি অফ এভরিথিং’ ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।

সেরা ছবির পুরষ্কার পেলো বার্ডম্যান।
ছবির ক্যাপশান, সেরা ছবির পুরষ্কার পেলো বার্ডম্যান।

অন্যদিকে ‘স্টিল অ্যালিস’ ছবিতে একজন রোগীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার বাগিয়ে নিয়েছেন জুলিয়ান মুর।

সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিয়েছে ‘বার্ডম্যান’ এবং সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন এ ছবির পরিচালক আলেজান্দ্রো জি ইনারিতু।

এছাড়া এ ছবিটি অস্কার জিতেছে সেরা চিত্রনাট্য ও সেরা চিত্রগ্রহণ ক্যাটাগরিতেও।

অভিনেতা এডি রেডমেইন
ছবির ক্যাপশান, অভিনেতা এডি রেডমেইন

চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি।

‘হুইপল্যাশ’ সিনেমায় একজন রাগী শিক্ষকের ভূমিকায় অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নিলেন জে কে সিমন্স।

এক যুগ ধরে একি সিনেমায় (বয়হুড) একি চরিত্রে অভিনয় করে এবার পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিলেন প্যাট্রিশিয়া আর্কেট।

উপস্থাপক প্যাট্রিক হ্যারিস
ছবির ক্যাপশান, উপস্থাপক প্যাট্রিক হ্যারিস

এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘সিটিজেন ফোর’ জিতে নিয়েছে সেরা তথ্যচিত্রের অস্কার।

বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে পুরষ্কার জিতে নিয়েছেন পোলিশ নির্মাতা পাওয়েল পাওয়েলিকোস্কি, তার সিনেমা ‘আইডা’র জন্য।

৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস।