অভিজিৎ রায়ের প্রতি শেষ শ্রদ্ধা

এই স্থানেই হামলা চালানো হয় অভিজিৎ রায় ও তার স্ত্রীর ওপর।
ছবির ক্যাপশান, এই স্থানেই হামলা চালানো হয় অভিজিৎ রায় ও তার স্ত্রীর ওপর।
Published

আততায়ী হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে নিয়ে যাওয়া হয়।

শ্রদ্ধা জানানো শেষে দুপুরের দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা দেখে ফেরার পথে টিএসসি চত্বরের অদূরে আততায়ীদের হামলায় নিহত হন মুক্তমনা নামে একটি ব্লগের প্রতিষ্ঠাতা মি. রায়।

অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে ঢাকায় বিক্ষোভ।
ছবির ক্যাপশান, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে ঢাকায় বিক্ষোভ।

তার স্ত্রী রাফিদা আহমেদ এ ঘটনায় গুরুতর আহত হন।

পরে আনসার বাংলা সেভেন নামে একটি টুইটার অ্যাকাউন্টে টুইট করে দাবি করা হয় 'ইসলাম বিরোধী' অপরাধের জন্য তাকে হত্যা করা হয়েছে।

অভিবাসন সূত্রে এই দম্পতি যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে এবং তদন্তে বাংলাদেশকে সাহায্য করবার প্রস্তাব দিয়েছে।