দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের উপর হামলা

ছবির উৎস, AP
Published
দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্ক লিপার্টের উপর ছুরি নিয়ে হামলা করেন এক ব্যক্তি।
এ সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া এক হয়ে যাক বলে বার বার চিৎকার করেন ৫৫ বছর বয়সী কোরীয় জাতীয়তাবাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত ঐ হামলাকারী।
পরে তাকে নিরাপত্তা কর্মীরা আটক করে।
হামলায় মিস্টার লিপার্টের মুখের একপাশে জখম হয়ে রক্ত ঝরতে থাকে।
২০১৪ সালে মিস্টার লিপার্টকে দক্ষিণ কোরিয়ায় নিয়োগ দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ খবরে মিস্টার লিপার্টকে ফোন করে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন বলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন।




