টসে জিতে ব্যাট করছে পাকিস্তান

bbc
ছবির ক্যাপশান, মিরপুর স্টেডিয়ামে দর্শকরা
Published

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

তিন ওভার দুই বলে কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২০ রান।

আজকের ম্যাচে পাকিস্তানে দলে খেলছেন ওমর গুল।

এর আগের দুইটি ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হারে পাকিস্তান। পরের ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ খোয়ায় তারা।