ফিফা কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে উদ্বিগ্ন স্পন্সর প্রতিষ্ঠানগুলো

Published

ফুটবল বিশ্বকাপের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান ভিসা দুর্নীতির অভিযোগে ফিফার কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

তারা বলছে ফিফার সাথে চুক্তির বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখবে যদিনা ফুটবল খেলার সুনাম অক্ষুণ্ন রাখতে ফিফা দ্রুত কোন পদক্ষেপ না নেয়।

দুর্নীতির অভিযোগে বুধবার ফিফার উচ্চপদস্থ কজন কর্মকর্তা গ্রেপ্তার হবার পর ভিসা এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তারা খুবই উদ্বিগ্ন ও হতাশ ।

এছাড়াও অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানগুলো যেমন কোকাকোলা, হুন্দাইও তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

কোকাকোলা বলছে, ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে মিলিয়ন ডলারের ঘুষ আদান প্রদানের এমন অভিযোগ ফিফা বিশ্বকাপের আদর্শকে কলঙ্কিত করলো।

অন্যদিক হুন্দাইও এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।