হত্যার হুমকি পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তসলিমা নাসরিন

bbc
ছবির ক্যাপশান, তসলিমা নাসরিন দুই দশকের বেশি সময় ধরে নির্বাসিত রয়েছেন
Published

তসলিমা নাসরিন বলেছেন তিনি হত্যার হুমকি পেয়ে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন।

বাংলাদেশি এই লেখিকা দুই দশকের বেশি সময় ধরে নির্বাসিত রয়েছেন।

সবশেষ তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছিলেন।

bbc
ছবির ক্যাপশান, হত্যার হুমকির বিষয়টি তিনি টুইটারেও লিখেছেন

তসলিমা নাসরিন বলেছেন তিনি দিল্লিতে আর নিরাপদ বোধ করছেন না।

তিনি আরো উল্লেখ করেছেন বাংলাদেশে সম্প্রতি যারা ব্লগারদের হত্যা করেছেন তারাই তাকে হত্যার হুমকি দিয়েছে।

এ বছরের ফেব্রয়ারী থেকে মে মাসের মধ্যে তিন জন ব্লগার হত্যার ঘটনা ঘটে বাংলাদেশে।

তবে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তসলিমা নাসরিন লিখেছেন তিনি একেবারে ভারত ছেড়ে যাননি, যখন নিরাপদ বোধ করবেন তখন তিনি সেখানে আবার ফিরে যাবেন।