ভোলার মনপুরায় মেঘনা নদীতে ট্রলারডুবি, মৃতের সংখ্যা ৪

খারাপ আবহাওয়ার কারণে সরদঘাট টার্মিনাল থেকে বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ
ছবির ক্যাপশান, খারাপ আবহাওয়ার কারণে সরদঘাট টার্মিনাল থেকে বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ
Published

ভোলার মনপুরায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তারা উদ্ধার অভিযানে রয়েছেন।

এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৫ জন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি নৌরুট বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।

আজ সকালে সদরঘাট টার্মিনাল থেকে ৩৭টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া করে দেয় বিআইডাব্লিউটিএ।

এরপর দুপুর থেকে কয়েকটি রুটে আংশিকভাবে নৌ চলাচল শুরু হয়েছে।