সুইডেনের রাজপুত্রের সঙ্গে সাবেক টিভি তারকার বিয়ে

প্রিন্স কার্ল ফিলিপের সঙ্গে সোফিয়া হেলকভিস্ট
ছবির ক্যাপশান, প্রিন্স কার্ল ফিলিপের সঙ্গে সোফিয়া হেলকভিস্ট
Published

সুইডেনের প্রিন্স কার্ল ফিলিপ আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করতে যাচ্ছেন সাবেক টিভি তারকা সোফিয়া হেলকভিস্টকে।

তিরিশ বছর বয়সী সোফিয়া হেলকভিস্ট একসময় নগ্নবক্ষা হয়ে মডেলিং করেছেন এবং যোগব্যায়াম প্রশিক্ষক ও রেস্টুরেন্টের ওয়েট্রেস হিসেবে কাজ করেছেন।

বর ৩৬ বছর বয়সী প্রিন্স কার্ল ফিলিপ সুইডেনের রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকায় আছেন তিন নম্বরে।

এই বিয়ের অনুষ্ঠান দেখতে আজ হাজার হাজার মানুষ স্টকহোমের রাস্তায় লাইন ধরে অপেক্ষা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রিন্স কার্ল ফিলিপ প্রথম সোফিয়াকে দেখেন ২০১০ সালে এক রেষ্টুরেন্টে।

তাদের প্রেমের খবর সুইডিশ গণমাধ্যমে হৈ চৈ ফেলে দেয়। এর একটা কারণ ছিল সোফিয়া হেলকভিস্টের অতীত।

২০০৪ সালে তিনি পুরুষদের এক ম্যাগাজিনের জন্য নগ্নবক্ষা হয়ে পোজ দেন।

রাজপুত্রের সঙ্গে তাঁর প্রেম এবং বিয়েকে অনেকে সিন্ডারেলার কাহিনীর সঙ্গে তুলনা করছেন।