মার্কিন ডলার নিতে সাড়া কম জিম্বাবুয়েতে

জিম্বাবুয়ের নিজস্ব মুদ্রা জিম্বাবুয়ে ডলার
ছবির ক্যাপশান, জিম্বাবুয়ের নিজস্ব মুদ্রা জিম্বাবুয়ে ডলার
Published

জিম্বাবুয়েতে পুরানো মুদ্রা বিনিময় করে মার্কিন ডলার দেয়ার সরকারী প্রস্তাবে খুব কম মানুষ সাড়া দিয়েছে।

সেখান থেকে পাওয়া খবরে বলা হচ্ছে যে খুব কম মানুষ সরকারের কাছ থেকে দেশী মুদ্রা বদল করে মার্কিন ডলার নিয়েছে।

২০০৯ সালে মুল্যস্ফীতি ২,৩০০ লক্ষ শতাংশ বাড়ার পর জিম্বাবুয়ে নিজেদের মুদ্রা বিলুপ্ত করে।

মার্কিন ডলার হলো বিশ্বের সর্বাধিক চাহিদার মুদ্রাগুলোর একটি
ছবির ক্যাপশান, মার্কিন ডলার হলো বিশ্বের সর্বাধিক চাহিদার মুদ্রাগুলোর একটি

কিন্তু এখন অনেকেই অসন্তুষ্ঠ যে তাদেরকে খুব কম পুরমান অর্থ দেয়ার প্রস্তাব করা হয়েছে।

বলা হচ্ছে যে এক লক্ষ কোটি জিম্বাবুয়ে ডলার বিনিময় করে মাত্র ৪০ মার্কিন সেন্ট পাওয়া যাবে।

কেউ কেউ বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক আবারো পুরানো মুদ্রা চালু করার পরিকল্পনা করছে।

তবে অর্থমন্ত্রী প্যাট্রিক চেনামাসা তা অস্বীকার করেছেন।