গ্রীস ইউরোজোনের অভিন্ন মুদ্রা ইউরো ছাড়তে পারে

বিবিসি
ছবির ক্যাপশান, ইউরোপিয় ইউনিয়ন ও গ্রীসের পতাকা
Published

গ্রীসের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে গ্রীসকে হয়ত শেষ পর্যন্ত ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো ত্যাগ করতে হবে।

বিদেশী ঋণ শোধের শর্ত নিয়ে জার্মানি সহ পশ্চিমা ঋণদাতাদের সাথে গ্রীস সরকারের মতদৈত্বতা তীব্রতর হচ্ছে।

এরই প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরেই ধারণা করা হচ্ছিল, গ্রীস হয়ত ইউরো মুদ্রা ত্যাগ করবে।

আর এই প্রথম ইউরো জোন ছাড়ার জোরালো ইঙ্গিত এলো সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে।

ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে গ্রীসের সমঝোতায় পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু কোন পক্ষই ছাড় দিতে রাজী, এমন ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

bbc
ছবির ক্যাপশান, গ্রীসের রাস্তায় লেখা ব্যানার " ইশ্বর গ্রীসকে রক্ষা করো"।

গ্রীক প্রধানমন্ত্রী এলেস্কিস সিপরাস জানিয়ে দিয়েছেন, গ্রীসের বাজেটে আর কোন কাটছাঁট বা পেনশন ব্যবস্থায় সংস্কারের আর কোন সুযোগ নেই।

তিনি আরও বলেছেন, যদি ইউরোপ এই দাবি জানায়, তিনি পরিষ্কার না করে দেবেন।

তার হুঁশিয়ারি, এর পরিণতি কারও জন্যই ভালো হবে না। কিন্তু ইউরোপীয় ঋণদাতারা বলছেন, গ্রীস যদি সংস্কার না চালায়, খরচ না কমায়, তারা আর অর্থ দিতে রাজী নয়।

bbc
ছবির ক্যাপশান, ইউরো মুদ্রা ত্যাগ করার জোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে

এরকম এক নাজুক পরিস্থিতিতেই আজ গ্রীসের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হুঁশিয়ারি দিয়েছেন যে, সমঝোতা যদি না হয়, তা এমন এক বেদনাদায়ক প্রক্রিয়ার সূচনা করবে, যার পরিণামে গ্রীস ঋণের কিস্তি দিতে না পেরে দেউলিয়া হবে।

শেষ পর্যন্ত তাদের ইউরো মুদ্রা পর্যন্ত ছাড়তে হবে। তিনি আরও বলেছেন, গ্রীক অর্থনীতির জন্য এই ঘটনার পরিণাম হবে ভয়াবহ।

সেখানে ভয়াবহ অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব দেখা দেবে। গ্রীসের এই পরিণতির কথা অনেকদিন থেকেই আশংকা করা হচ্ছিল।

কিন্তু আজ সেই আশংকার কথা শোনা গেল গ্রীসের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের মুখে।

এই সংকট থেকে গ্রীসকে বাঁচাতে যে আপোসরফা দরকার, তা আগামীকালের বৈঠকেও যে হবে, তার কোন লক্ষণ এখনো নেই।