পাকিস্তানে তাপপ্রবাহে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে

ছবির উৎস, AFP
Published
পাকিস্তানের সিন্ধ প্রদেশে চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে করাচিতে যেখানে গত কয়েকদিনে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে।
করাচির বাজে আবহাওয়ার কারণে বিদ্যুৎের ব্যবহার হচ্ছে বেশি এবং দেশটিতেও বেশি বেশি লোডশেডিং হচ্ছে।
করাচির জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান কর্মকর্তা তাপপ্রবাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
শুধুমাত্র করাচীতেই মারা গেছে ১১৪জন এবং সিন্ধ প্রদেশের অন্য তিন জেলায় মারা গেছে আট জন।
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় প্রচণ্ড তাপদাহ।
এর আগে ১৯৭৯ সালে পাকিস্তানের করাচিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রী সেলসিয়াস(১১৭ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করা হয়েছিল।
গত মাসেই প্রতিবেশী ভারতে তাপপ্রবাহে প্রায় এক হাজার সাতশো মানুষ মারা যায়।








