ভারত ২ উইকেটে ১২১, শেখর ধাওয়ানের অর্ধশতক

বাংলাদেশ ও ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে শেষ খবর পর্যন্ত সফরকারিদের সংগ্রহ ২২ ওভারে ২ উইকেটে ১২১ রান।
আউট হয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
কিছুক্ষণ আগে ব্যক্তিগত ২৫ রান করা বিরাট কোহলিকে বোল্ড আউট করেছেন সাকিব আল হাসান।
এর আগে সপ্তম ওভারে ভারতের রোহিত শর্মাকে মাঠের বাইরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের বলে তার ক্যাচটি তালুবন্দী করেন উইকেটকীপার লিটন দাশ। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
এই নিয়ে টানা ৩ ম্যাচেই রোহিত শর্মার উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান।
হাফ সেঞ্চুরি নিয়ে ক্রিজে আছেন শেখর ধাওয়ান। কোহলির বিদায়ের পর নতুন ব্যাটসম্যান নেমেছেন অধিনায়ক এম এস ধোনি ।
মিরপুরে আজ টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।








