মাশরাফির শিকার ৩ উইকেট, মাঠের বাইরে ধোনি

Published

ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪৫ ওভারে ভারতীয় দল ৫ উইকেটে ২৬৮ রান নিয়ে ব্যাট করছে।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বলে কিছুক্ষণ আগে ৬৯ রান করে বিদায় নিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মাশরাফির বলে ধোনির তুলে দেয়া ক্যাচ মুঠোয় পুরে নেন মুস্তাফিজুর রহমান।

এর আগের ওভারেই ৪৪ রানে আউট হয়েছেন আম্বাতি রাইডু।

এর ফলে মোট তিনটি উইকেট নিলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রিজে আছেন সুরেশ রায়না ও স্টুয়ার্ট বিনি।

এর আগে খেলার সপ্তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার আউটের মধ্য দিয়ে ভারতের প্রথম উইকেটের পতন হয়।

এরপর ২৫ রানে বিরাট কোহলিকে সাকিব আল হাসান এবং ৭৫ রানে শেখর ধাওয়ানকে মাশরাফি বিন মুর্তজা প্যাভিলিয়নে ফেরত পাঠান।

মিরপুরে আজ টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।