বঙ্গোপসাগরে বিমানবাহিনীর জঙ্গী বিমান বিধ্বস্ত

Published

বাংলাদেশ বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান আজ প্রশিক্ষণের সময় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে।

এফ-সেভেন জঙ্গি বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নামের একজন পাইলট ছিলেন, তিনি নিখোঁজ আছেন।

এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিঃ ইসলাম জানিয়েছেন বিমানের কিছু অংশ খুঁজে পাওয়া গেলেও এখনও মূল অংশ পাওয়া যায়নি, উদ্ধার তৎপরতা চলছে।