আলকায়েদার জঙ্গী সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব

ছবির উৎস, no
Published
বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)দাবী করেছে তারা আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশী প্রধান সমন্বয়ক, উপদেষ্টা ও ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের ছুরি এবং প্রশিক্ষণ ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে র্যাব।
র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মুফতি মাইনুল ইসলাম একিউআইএসের বাংলাদেশী প্রধান সমন্বয়ক এবং মাওলানা জাফর আমিন উপদেষ্টা।
বাকি ১০ জন সংগঠনটির সক্রিয় সদস্য।




