যাকাতের কাপড় নিতে গিয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

Published
বাংলাদেশের ঢাকার কাছে ময়মনসিংহ শহরে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জন মারা গেছে ও আহত হয়েছে আরও অনেকে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ কামরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন, আহত হয়ে অনেকেই এখন হাসপাতালে রয়েছেন এবং এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
মিস্টার ইসলাম জানান, সকালে এলাকার ব্যবসায়ী ও নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ ওই বাড়িতে যাকাতের কাপড় দেওয়ার কথা ছিল।
এতে বহু আজ ভোরে সেখানে ভীড় করলে হুড়োহুড়ি শুরু হয় ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
যাকাতদাতা ব্যবসায়ী শামীম তালুকদার সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।




